সর্বশেষ সংবাদ :

রাবিতে চলতি মৌসুমের আখ কাটা শুরু

 

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কৃষি প্রকল্পের আওতায় চলতি মৌসুমের আখ কাটা শুরু হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) সকাল ১০টায় ক্যাম্পাসের পূর্বপ্রান্তের কৃষি মাঠে আখ কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য।

উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ যৌথভাবে আখ কাটা কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছর ২৪ একর জমিতে আখ চাষ করা হয়েছে। উৎপাদিত আখ রাজশাহী চিনিকলে সরবরাহ করা হচ্ছে।

কামরুজ্জামান
রাজশাহী বিশ্ববিদ্যালয়


প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৬ | সময়: ৬:২৮ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর