, , ।
ফয়সাল আলম: জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) রাজশাহী ভেন্যুর চার দিনের ম্যাচে মোহাম্মদ মিঠুনের শতকে ভালোই জবাব দিচ্ছে খুলনা। তাইবুর রহমানের দ্বিশতকে ঢাকার ৫১৩ রানের জবাবে খুলনা তৃতীয় দিন শেষে ৭ উইকেটে ৪৩৮ রান সংগ্রহ করেছে। হাতে আছে ৩ উইকেট। ঢাকা বিভাগ ৯ উইকেটে ৫১৩ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে।
রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার (৯ নভেম্বর) ২৮তম জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) ৬ষ্ঠ পর্বের ম্যাচের তৃতীয় দিনে খুলনা বিভাগ আগের দিনের ২ উইকেটে করা ১৩২ রান নিয়ে খেলতে নেমে তৃতীয় দিনে আরও ৩০৬ রান যোগ করে ৭ উইকেটে ৪৩৮ রান সংগ্রহ করে।
খুলনার মোহাম্মদ মিঠুন ৩৮৪ মিনিট ক্রিজে থেকে ২৩১টি বল মোকাবেলা করে ৫ টি ছয় ও ১৬ টি চারের মারে ১৮২ রান সংগ্রহ করে রাব্বির বলে সুমনের হাতে ধরা পড়ে প্যাভিলিয়নে ফিরে যান। খুলনার আজিজুল হাকিম করেন ৮৫ রান। সৌম্য সরকার মাত্র ৭ রানে আউট হলেও কালাম সিদ্দিকী ও নূরুল হাসান উভয়েই ৪৭ রান করেন। এছাড়া ইমরানুজ্জামান ২২ রান করে আমিনুলের বলে এলবিডব্লিউ হন। জিয়াউর রহমান ২৫ রানে রান আউটের শিকার হন। খুলনার জীবন ১৪ ও সফর আলী ১ রানে অপরাজিত আছেন। খুলনা বিভাগ ৭৫ রানে পিছিয়ে থেকে চতুর্থ ও শেষ দিনের খেলা শুরু করবে। তাদের হাতে আছে ৩ উইকেট।
ঢাকার আমানুল ৬৭ রানে, রাব্বি ৭০ রানে ও আমিনুল ১৩২ রানে ২টি করে উইকেট দখল করেন।