সর্বশেষ সংবাদ :

রাজশাহী মহানগর সংবাদপত্র শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর রোগ মুক্তি ও দ্রুত সুস্থতা কামনা এবং ইউনিয়নের মৃত ও বয়স্ক ব্যক্তিদের জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সোমবার (৯ নভেম্বর) ইউনিয়নের কার্যালয়ের সামনে রাজশাহী মহানগর সংবাদপত্র শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর সংবাদপত্র শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ দুলাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শ.ম.সাজু, বই বিথির পরিচালক আলহাজ্ব মো: নুরুল ইসলাম, রেলওয়ে বুকস্টল মো: আবু সাঈদসহ ইউনিয়নের সকল সদস্যরা।
সঞ্চালনায় ছিলেন ইউনিয়নের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, দোয়া পরিচালনা করেন গৌরাঙ্গা জামে মসজিদের ইমাম আফজালুর রহমান।


প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৬ | সময়: ৫:০২ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর