, , ।
স্টাফ রিপোর্টার: বরেন্দ্র বনসাই সোসাইটির উদ্যোগে বনসাই প্রদর্শনী অনুষ্ঠান জেলা পরিষদ মিলনায়তন চত্বর বেলা ১১টায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নওরোজ আলী মহিম, সাধারণ সম্পাদক, বরেন্দ্র বনসাই সোসাইটি। উক্ত অনুষ্ঠানে বক্তারা বনসাই নিয়ে উজ্জল ভবিষ্যৎ কামনা করেন এবং তারা বলেন, “উত্তরাঞ্চলে এ ধরনের বনসাই প্রদর্শনী দেখা খুবই বিরল। বনসাই আমাদের জীবনে প্রকৃতির কাছে নিয়ে যাবার একটি মাধ্যম এবং সুন্দর করার অভিনব কৌশল। বনসাই হলো প্রকৃতি প্রেমীদের ভালোবাসার প্রতিচ্ছবি”। বরেন্দ্র বনসাই সোসাইটির সভাপতি জনাব খন্দকার মুহাম্মদ আলী বলেন, “আমাদের কার্যক্রম প্রকৃতি নিয়ে, আমরা এ ধরনের প্রদর্শনী করি। প্রদর্শনীতে ৩২ জন শিল্পীদের প্রায় ২৮০ টি বনসাই গাছ স্থান পায়। উল্লেখযোগ্য গাছগুলোর মধ্যে দেশী বট, পাইকর, লাইকর, শ্যাওড়া, ঘুর্নিবীচি, তমাল, বৈচি, জিলাপী, তেঁতুল, কামিনী, ফাইকাস প্রজাতির মধ্যে বেনজামিনা, রেটুসা, রামফি, গোল্ডেন, ভাইরেন্স এ ছাড়াও বাগান বিলাস, বাওবাব, জেড, ফাইকাস লংআইল্যান্ড, থাইচেরী ও রঙ্গন, ছাড়াও আরও অনেক বনসাই গাছ। ঠঅজঊঘউজঅ
উক্ত প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে ০৭ নভেম্বর থেকে ১০শে নভেম্বর। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। বরেন্দ্র বনসাই সোসাইটি সেক্রেটারী আহ্বান জানান পরিবারের ছেলে মেয়ে সহ সকলকে প্রকৃতির সাথে পরিচিত হবার জন্য এবং বনসাই প্রদর্শনীতে আসার জন্য।