সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবা এবং মোহনপুর উপজেলায় দিনব্যাপী ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত পৃথক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শফিকুল হক মিলন।
পবা উপজেলা হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীনের সভাপতিত্বে ও বিআরডিবির কর্মকর্তা শামসুন্নাহারের পরিচালনায় অতিথি ছিলেন পবা সহকারি কমিশনার ভূমি মেহেদী হাসান, পবা উপজেলা বিএনপির আহবায়ক আলী হোসেন, যুগ্ম আহবায়ক সুলতান আহমেদ, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, পবা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এমদাদুল হক।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় দিবসটি উপলক্ষে অসুস্থদের মাঝে চিকিৎসা সহায়তার চেক প্রদান, মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ এবং উপজেলায় বৃক্ষরোপণ করেন এমপি মিলন।
এর আগে, সকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কেশরহাটে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন এমপি মিলন। এরপর তিনি মোহনপুর উপজেলা অডিটোরিয়ামে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় যোগ দেন। মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতারের সভাপতিত্বে এই সভায় মুক্তিযোদ্ধা, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, বিএনপির দলীয় নেতাকর্মী এবং মোহনপুর থানার অফিসার ইনচার্জসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বড়াইগ্রাম: উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এম লুৎফর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুরে আলম সিদ্দিকী, ওসি শফিকুল ইসলাম, জোয়াড়ী ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব আলী আকবর, সাবেক যুগ্ম সম্পাদক আব্দুস সালাম মোল্লা, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম, বনপাড়া পৌর বিএনপির সাবেক সদস্য সচিব সরদার রফিকুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক এবিএম ইকবাল হোসেন রাজু ও মুক্তিযোদ্ধা বয়েত রেজা বক্তব্য রাখেন। পরে অতিথিরা এ দিবস উপলক্ষ্যে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন। সভায় বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবের তাৎপর্য তুলে ধরেন। দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন মসজিদ ও উপাসনালয়ে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
মান্দা: আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং দেশাত্মবোধক গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মকলেছুর রহমান মকে, বীর মুক্তিযোদ্ধা খোদাবক্স মিয়া, প্রধান শিক্ষক গোলাম সরোয়ার স্বপন, বাশিস মান্দা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন সরদার, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক ওবায়দুল হকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরেন। তাঁরা জাতীয় ঐক্য, গণতান্ত্রিক মূল্যবোধ ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পরে পরিবেশিত হয় মনোজ্ঞ দেশাত্মবোধক গানের অনুষ্ঠান।
আত্রাই: আত্রাই উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। দলীয় কার্যালয় থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র‌্যালিটি উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয় এবং সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য রেজাউল ইসলাম রেজু। র‌্যালিতে উপস্থিত ছিলেন, আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট, যুগ্ম-সম্পাদক আব্দুল মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সাগর, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক খোরশেদ আলম, যুগ্ম- আহবায়ক আশরাফুল ইসলাম লিটন, জাহাঙ্গীর আলম মিঠু, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মনোয়ার হোসেন লোটাস, উপজেলা কৃষক দলের সভাপতি আসাদুজ্জামান বুলেট, সাধারণ সম্পাদক কে এম আইয়ুব আলীসহ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।
গোমস্তাপুর: উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিল্লুর রহমান। বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ও পার্বতীপুর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, সদস্য সচিব নুরুল ইসলাম সেন্টু, রহনপুর পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা তারেক আহমদ, বিএনপি নেতা আসাদুল্লাহ আহমদ, আশরাফুল হক, রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, সাবেক ছাত্রদল সাজ্জাদ হোসেন ও জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুল, গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক, বিএনপি নেতা আলাউদ্দিন পারভেজ। এ সময় সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী আল মাহমুদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতা কর্মী, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য ও দেশের রাজনৈতিক ইতিহাসে এ দিনের গুরুত্ব তুলে ধরেন। তারা জাতীয় ঐক্য, সংহতি, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিংড়া: দুপুরে সিংড়া কোর্ট মাঠ চত্বরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় দিনের ঐতিহাসিক তাৎপর্য ও চেতনা আমাদের জাতীয় ঐক্য, স্বাধীনতা ও সার্বভৌমত্বের গুরুত্ব স্মরণ করিয়ে আলোচকরা বক্তব্য রাখেন। সিংড়া পৌর বিএনপির আহ্বায়ক শাখাওয়াত হোসেন সাখার সভাপতিত্বে এবং বিএনপি নেতা রফিকুল ইসলাম বুলেটের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্যসচিব অধ্যাপক শরিফুল ইসলাম বুলবুল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শামীম হোসেন ভিপি প্রমুখ। এর আগে দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভা থেকে বিএনপির নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজ মাঠে সমবেত হন। পরে সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনুর নেতৃত্বে সেখান থেকে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি পৌরশহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড় প্রদক্ষিণ শেষে কোর্ট মাঠ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত আলোচনা সভায় নেতাকর্মীরা অংশ নেন।
সাপাহার: উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য প্রদান করেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার সাদাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আরিফুজ্জামান, সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু)। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসার, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেখানে উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাগাতিপাড়া: উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই দিনে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট)-এও দিবসটি পালন করা হয়েছে।
সকাল ১০টায় উপজেলা পরিষদের বড়াল সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুল ইসলাম। সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান পিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত রেজওয়ানুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়, বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান এবং বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানসহ আমন্ত্রিত অতিথিরা। আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এরপর অনুষ্ঠিত হয় সংগীতানুষ্ঠান। অন্যদিকে, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট)-এও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কর্মসূচি পালন করা হয়।
পুঠিয়া: আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টা ২০ মিনিট থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রসেনজিৎ সাহা, পুঠিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু হায়াত মোহা. আসাদুজ্জামানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। আলোচনা সভা শেষে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত রচনা লিখন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রায় ২০০ থেকে ২৫০ জন অংশ নেন।
ধামইরহাট: উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের অডিটোরিয়াম হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজি তাহমিনা সারমিন। সঞ্চালনায় ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার। আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভুমি সাজ্জাদ পারভেজ, অফিসার ইনচার্জ মমতাজুল হক, স্বাস্থ্য কমপ্লেক্স পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ হাসান, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী মিলন কুমার, প্রাথমিক শিক্ষা অফিসার আতিকুর রহমান, তথ্যসেবা কর্মকর্তা ইসতিকা আফরিন, সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বীর মুক্তি যোদ্ধা আব্দুর রউফ সহ মুক্তি যোদ্ধা বৃন্দ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হানজালা, পৌর বিএনপির সভাপতি সহিদুর রহমান সরকার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীগণ।
নওগাঁ: নওজোয়ান মাঠ থেকে জেলা বিএনপি, সদর উপজেলা এবং পৌর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপির সাধারন সম্পাদক মামুনুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক নূর-ই আলম মিঠু, খায়রুল আলম গোল্ডেনসহ প্রমুখ। র‌্যালি ও সমাবেশে বিএনপিসহ এর অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন। সিপাহি-জনতার ঐক্যের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা হয়েছিল। এই ঐতিহাসিক দিনের আদর্শ ও চেতনা ধারণ করে দেশ ও জনগণের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
ভোলাহাট: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে উপজেলা বিএনপি। বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে মেডিকেল মোড়ে কলেজ সংলগ্ন দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি মেডিকেল মোড়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতারাকর্মীরাও অংশ নেন। র‌্যালিতে নেতৃত্ব দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির শিল্প ও বানিজ্য বিষয়ক সহসম্পাদক আমিনুল ইসলাম। উপজেলা যুবদলের সদস্য সচিব মনসুর আলীর সঞ্চালনায় উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মাহাতাব উদ্দিন আলোচনায় সভাপতিত্ব করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, জেলা কৃষক দলের সদস্য সচিব দূরুল হোদা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের, বিএনপি নেতা ও জামবাড়ীয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফাজুদ্দিন পানু মিয়া, দলদলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলাউদ্দিন, বিএনপি উপজেলা নেত্রী রেশমাতুল আরশ রেখা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান মিজু, বিএনপি নেতা এ্যাডভোকেট ইসমাইল হোসেন, সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি মহসিন আরাফাত সানি।
পাঁচবিবি: উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়। উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার প্রতিকৃতিতে মাল্যদান অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, সাংগঠনিক সম্পাদক আবু তাহের ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট সহ সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পোরশা: শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদের হলরুমে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবার, বীর মুক্তিযোদ্ধা এবং সর্বস্তরের জনসাধারণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান, পোরশা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মো. তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী, সাধারণ সম্পাদক মো. সাদিকুল ইসলাম সাদেক, সাংগঠনিক সম্পাদক মো. আবুল হোসেন বাবু, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আজাহার আলী, নিতপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন আহমেদ, সভাপতি মো. বেলাল হোসেন, স্থানীয় নেতা মো. রফিকুল ইসলাম গামা, যুবদলের আহবায়ক মো. ইকবাল হাসান চৌধুরী, যুবদল নেতা মো. আবুল কালাম আজাদ, ইব্রাহিম হোসেন, মো. আব্দুল জব্বার আলী, মো. শরিফুল ইসলাম, মো. ওবায়দুল হক এবং পোরশা উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. মইনুল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে পোরশা উপজেলার বিভিন্ন দপ্তরের মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার সর্বসাধারণ উপস্থিত ছিলেন।


প্রকাশিত: November 8, 2026 | সময়: 6:25 am | সুমন শেখ