, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে উদযাপিত হলো উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক কুমার ঘটকের ১০১তম জন্মবর্ষ। বুধবার ঋত্বিক কুমার ঘটক এর বসতভিটায় (যার একাংশ এখন রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল) নানাবিধ আয়োজনের মধ্য দিয়ে জন্মশতবর্ষ উদযাপন করা হয়েছে।
প্রতিবছরের ন্যায় এবছরও ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি ঋত্বিক ১০১তম জন্মবর্ষ উদযাপন উপলক্ষে নানাবিধ কর্মসূচীর আয়োজন করেছে। ঋত্বিক শতবর্ষ উপলক্ষে জাতীয় সংগীত ও গণসংগীত, প্রদীপ প্রজ্বলন, ঋত্বিক আলোচনা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বরেন্দ্র ইয়ুথ ফোরামের সদস্য রিয়া করিমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ঋত্বিক ১০১তম বর্ষপূর্তী উদযাপন কমিটির আহ্বায়ক মাহমুদ হোসেন মাসুদ। স্বাগত বক্তব্য দেন ঋত্বিক ১০১তম বর্ষপূর্তী উদযাপন কমিটির সদস্য সচিব ও বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি মো. আতিকুর রহমান। জাতীয় সঙ্গীত ও গণসঙ্গীত পরিবেশন করেন খেলাঘর আসর রাজশাহী।
ঋত্বিক এর জীবনকর্ম ও সার্বিক বিষয় নিয়ে আলোচনায় অংশ নেন ড. শিখা সরকার, অধ্যক্ষ, নিউ গভঃ ডিগ্রি কলেজ, রাজশাহী; জুয়েল কিবরিয়া, সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ, রাজশাহী কলেজ; ড. ফারুকুর রহমান ফয়সল, জেলা কালচারাল অফিসার, রাজশাহী, ওয়ালিউর রহমান বাবু, সভাপতি ডিরেক্টরস্ এন্ড এ্যাক্টরস্ গিল্ড, রাজশাহী, সীমা আক্তার, সভাপতি, সেলুলয়েড ফিল্ম সোসাইটিসহ প্রমূখ।