, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী রেঞ্জ পুলিশের গত ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে ১৭৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজশাহী রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় রাজশাহী রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলায় মোট ৬৮টি মামলা হয়েছে। এর মধ্যে দস্যুতার ১টি, চুরির ১টি, নারী ও শিশু নির্যাতনের ৪টি এবং অন্যান্য অপরাধে ৬২টি মামলা রয়েছে। এ সময়ে ১টি অপমৃত্যুর ঘটনাও রেকর্ড করা হয়েছে। তবে কোনো খুন, খুনসহ ডাকাতি, ডাকাতি, যৌতুকের জন্য হত্যা, সাইবার নিরাপত্তা আইন কিংবা দ্রুত বিচার আইনে মামলা হয়নি।ম আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গ্রেফতার ১৭৫ জনের মধ্যে পরোয়ানাভুক্ত ৯০ জন, সাজাপ্রাপ্ত ২০ জন, তদন্তাধীন মামলার আসামি ৮৩ জন এবং অন্যান্য (প্রতিরোধমূলক) ব্যবস্থায় ২ জন রয়েছেন। এ ছাড়া মাদক ব্যবসায়ী ও সেবী হিসেবে ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
অপরাধ দমনে রেঞ্জজুড়ে মোট ১৪৫টি অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে একটি বার্মিজ চাকু ছাড়াও ২ দশমিক ৮৫ গ্রাম হেরোইন, ৩০০ পিস ইয়াবা, ২১৬ পিস ট্যাপেন্টাডল, ২ দশমিক ৭৫ লিটার চোলাই মদ, ২৪০ গ্রাম গাঁজা, ১ কেজি গাঁজার গাছ এবং ৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। তবে এ সময়ে কোনো চোরাচালান পণ্য উদ্ধার হয়নি। পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় রেঞ্জের বিভিন্ন থানায় ১ হাজার ৪ জন নাগরিক সেবা গ্রহণ করেছেন। চলতি মাসে এ পর্যন্ত মোট ৩ হাজার ৭ জন নাগরিক বিভিন্ন থানা থেকে পুলিশি সেবা নিয়েছেন।