, , ।
জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে বাসের সাথে মোটর সাইকেলের সংঘর্ষে- আশিক (১৮) নামে ওই মোটর সাইকেলের চালক ও মোটর সাইকেলের অপর দুই আরোহী আহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসটিতে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছেন।
বৃহস্পতিবার আনুমানিক সকাল ১০টার দিকে শহরতলীর জয়পুরহাট-হিলি সড়কের কাশিয়াবাড়ী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পরই ঘাতক বাসটির চালক ও হেলপার বাস থেকে দ্রুত নেমে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
নিহত আশিক জয়পুরহাট সদর উপজেলার হাতিগাড়া গ্রামের এমরান হোসেনের ছেলে। সে (আশিক) জয়পুরহাট শহরের একটি হোটলের কর্মচারী ছিল বলে জানিয়েছেন সে তার স্বজনরা।
পুলিশ ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার আনুমানিক সকাল ১০টার দিকে আশিক দুই সহযোগীকে সাথে নিয়ে মোটর সাইকেল যোগে সদর উপজেলার হাতিগাড়া গ্রাম থেকে কর্মস্থলে আসার পথে কাশিয়াবাড়ি এলাকায় জয়পুরহাট শহর থেকে দিনাজপুরের হিলিগামী যাত্রীবাহী একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, একই গ্রামের আমজাদ হোসেনের ছেলে নাঈম (২২) ও জয়পুরহাট পৌর এলাকার বিশ্বাসপাড়া মহল্লার জুয়েল হোসেনের ছেলে কাউছার হোসেন (১৬)। আহতদের জয়পুরহাটের ৪০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ভাংচুর করে ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নেভায়।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’