, , ।
আত্রাই প্রতিনিধি: জাতীয় যুব দিবসে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিকট থেকে ‘জাতীয় যুব পুরস্কার গ্রহণ করেছেন এগ্রো ওয়ানের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এবং নওগাঁর আত্রাইয়ের কৃতি সন্তান কৃষিবিদ সামিউল ইসলাম। সফল আত্মকর্মী হিসেবে তিনি জাতীয় পর্যায়ে ১ম স্থান অধিকার করেছেন।
গত ১ নভেম্বর ২০২৬ জাতীয় যুব দিবস উপলক্ষে ঢাকার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের মিলনায়তনে যুব উন্নয়ন অধিদপ্তর এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার প্রদান করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কৃষিবিদ সামিউল ইসলাম দেশের কৃষি ব্যবস্থাকে আধুনিক ও আধুনিক প্রযুক্তিনির্ভর পর্যায়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় দেশের কৃষক সমাজ আধুনিক পদ্ধতিতে কৃষি কাজ পরিচালনা করে ক্রমান্বয়ে সফলতা অর্জন করে চলেছেন।
একই সাথে দেশের যুব সমাজকে স্বাবলম্বী ও সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে তিনি নিজের শ্রম ও মেধা দিয়ে নিরলস কাজ করে যাচ্ছেন। পুরস্কার প্রাপ্তির অনুভূতির প্রকাশে কৃষিবিদ সামিউল ইসলাম বলেন, এই স্বীকৃতি কেবল আমার একার নয়, এটি দেশের সর্বস্তরের পরিশ্রমী কৃষক এবং তরুণ উদ্যোক্তাদের।
আধুনিক ও প্রযুক্তিভিত্তিক কৃষির মাধ্যমে আমাদের যুবসমাজকে স্বাবলম্বী করাই এগ্রো ওয়ানের মূল লক্ষ্য। রাষ্ট্রপতির হাত থেকে এই সম্মাননা লাভ আমার দায়িত্ববোধকে আরও বাড়িয়ে দিল। আগামীতে দেশের কৃষি ও তরুণ সমাজকে আরও এগিয়ে নিতে আমি আমার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখব।
উল্লেখ্য, কৃষিবিদ সামিউল ইসলাম নওগাঁ জেলার আত্রাই উপজেলার সাহাগোলা ইউনিয়নের মিরাপুর গ্রামের সন্তান। তাঁর এই জাতীয় অর্জনে আত্রাইবাসী গর্বিত ও আনন্দিত।