, , ।
টাঙ্গাইল প্রতিনিধি: সরকারের ভিশন ও মিশন বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ। সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা নিশ্চিত করা, সিসি ক্যামেরা স্থাপন, বায়োমেট্রিক হাজিরা চালু, কর্মকর্তা ও কর্মচারীদর কাজে স্বচ্ছতা, সন্ধ্যার পরে শিক্ষার্থীদের অপ্রয়োজনে বাইরে না থাকা এবং বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়নের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
সোমবার সকাল ১২টায় টাঙ্গাইলের উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন জেলা প্রশাসক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরজাহান আক্তার সাথী’র সঞ্চালনায় সভায় উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপি’র সভাপতি এস এম এ ছোবহান, কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান মাসুদ, মাধ্যমিক শিক্ষাকর্মকর্তা বাবুল হাসান, বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী ও ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমান সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা বক্তব্য দেন।
এর আগে তিনি উপজেলা পরিষদ চত্বরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ময়লা ফেলার ঝুড়ি বিতরণ করেন।
মতবিনিময় শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী,গাছের চারা বিতরণ করা হয় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে রোগীদের খাবারের মান ও সেবার মানসহ পরিবেশ পরিচ্ছন্নতা বাড়াতে হাসপাতাল কর্তৃপক্ষককে কঠোর হুশিয়ারী দেন। জেলা প্রশাসক বিকেলে উপজেলা মিলনায়তনে নজরুজল বর্ষের সেরা প্রতিযোগীদের হাতে সনদ ও কেস্ট্র তুলে দেন।