সর্বশেষ সংবাদ :

মহাদেবপুরে সাংবাদিক নেতা মুরাদ এর মাতার মৃত্যুতে ‎বিভিন্ন সংগঠনের শোক

লিয়াকত আলী বাবলু,মহাদেবপুর :

মহাদেবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম আজাদ হোসেন মুরাদ এর মা মোছা: রাবেয়া বেগম (৬০) চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করায় বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছে। ২৮ অক্টোবর বুধবার দিবাগত রাত দেড় টার দিকে নওগাঁ সদর হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।( ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।

তিনি দীর্ঘদিন ধরে ফুসফুস ও কিডনি রোগে ভুগছিলেন। তাঁর প্রথম জানাজা সকাল ১০ টায় মহাদেবপুর উপজেলার চৌমাশিয়া মোড়ে এবং দ্বিতীয় জানাজা বাদ জহুর নিজ গ্রামের বাড়ি এলাকার বামনসাতা আশরাফুল উলুম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। এসব জানায় জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় কর্মরত গণমাধ্যম কর্মী এবং  এলাকার শতশত মানুষ অংশ গ্রহণ করেন। জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

 

মৃত্যুকালে তিনি স্বামী,একমাত্র ছেলে মহাদেবপুর প্রেসক্লাবে সাধারণ সম্পাদক এসএম আজাদ হোসেন মুরাদ, দুই কন্যা , নাতি নাতনি সহ
অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি, নওগাঁ জেলার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, নওগাঁ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং মহাদেবপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক  সংগঠনের নেতৃবৃন্দ।

লিয়াকত /শাহজাদা


প্রকাশিত: October 29, 2026 | সময়: 7:40 pm | Daily Sunshine