, , ।
স্টাফ রিপোর্টার, গোদাগাড়ী: রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা নদীর তীর থেকে পরিত্যক্ত অবস্থায় দুই কেজি হেরোইন উদ্ধার করেছে এসআরবি-৫। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার গোদাগাড়ী পৌরসভার মাদারপুর ডিমভাঙ্গা মহল্লার টনি মেম্বারের ঘাটে একটি ঝোপের কাছ থেকে এসব হেরোইন উদ্ধার করা হয়।
এসআরবি-৫-এর রাজশাহীর সদর কোম্পানির একটি দল এ অভিযান চালায়। মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি এ তথ্য জানিয়েছে।
এসআরবি জানায়, অভিযানের সময় আশপাশে খোঁজাখুঁজি করেও হেরোইনের কোনো মালিককে পাওয়া যায়নি। পরে জব্দ করা হেরোইন গোদাগাড়ী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি আরও জানায়, প্রাথমিকভাবে এ ঘটনায় কাউকে শনাক্ত করা যায়নি। হেরোইনের মালিকের সন্ধান পেতে অনুসন্ধান ও অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে এসআরবি।