সর্বশেষ সংবাদ :

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি উদ্বোধন

স্টাফ রিপোর্টার: রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের উদ্যোগে রাজশাহী সর্বস্তরের ব্যবসায়ী সংগঠন সহ রাজশাহীবাসীর প্রতি ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি উদ্বোধন করা হয়। ‘ডেঙ্গু নয়, সচেতনতা হোক প্রতিরোধ’ এই স্লোগানকে সামনে রেখে বুধবার বেলা ১১টার সময় কোরআন তেলাওয়াত ও দোয়ার মধ্য দিয়ে এর উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদ ও সভাপতি আলহাজ্ব ফরিদ মামুদ হাসান, নজরুল ইসলাম হেলাল সাধারণ সম্পাদক রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ, আরো উপস্থিত ছিলেন ব্যবসায়ী পরিষদের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, সচেতন নাগরিক সুস্থ সমাজ গড়তে হলে আমাদের সচেতন হতে হবে যেমন জমে থাকা পানি পরিষ্কার করুন, আবর্জনা নিয়মিত ফেলুন, মশা নিধন কর্মসূচিতে অংশ নিন, ফুলের পাত্র পানি জমতে দেবেন না, তাহলে আমরা ডেঙ্গু থেকে রক্ষা পাব। পরিশেষে জনগণের মাঝে ডেঙ্গু প্রতিরোধের লিফলেট বিতরণ করা হয়।


প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৬ | সময়: ৫:৪০ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর