, , ।
রাবি প্রতিনিধি: বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সিদ্ধান্ত অনুযায়ী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা পিছিয়েছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটি। এ সিদ্ধান্ত অনুযায়ী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারী ‘বি’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষার মাধ্যমে শুরু হবে ভর্তি পরীক্ষা। পাশাপাশি পূর্বের তুলনায় আবেদন যোগ্যতা শিথিলেরও সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির এক সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম।
এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল তুলনামূলক খারাপ হওয়ায় অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ফলে পুনরায় পরীক্ষা দিয়ে কৃতকার্য হওয়া শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ভর্তির সুযোগ করে দিতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জানা যায়, নতুন সময়সূচি অনুযায়ী ১২ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট (বাণিজ্য), ১৩ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান) এবং ২০ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এছাড়াও ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তির জন্য মানবিক ও বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.০০-সহ মোট জিপিএ ৬.৫০ থাকতে হবে। অন্যদিকে বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.৫০-সহ মোট জিপিএ ৭.৫০ করা হয়েছে।
উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম বলেন, ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে ১৫ নভেম্বর থেকে, যা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। যারা সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিয়ে কৃতকার্য হবেন তাদের পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার ভর্তি পরীক্ষায় আবেদনের জন্য নতুন করে ৫-৭ দিন সময় দেওয়া হবে।
আবেদনের যোগ্যতা শিথিলের বিষয়ে উপাচার্য বলেন, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তির জন্য মানবিক ও বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.০০-সহ মোট জিপিএ ৬.৫০ থাকতে হবে। অন্যদিকে বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.৫০-সহ মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে।