, , ।
স্পোর্টস ডেস্ক: আরেক ওপেনার বৈভব সূর্যবংশীও ঝড় তুললেন। তবে অভিষেক শর্মার টর্নেডোর কাছে সেসব মামুলিই মনে হলো। ৩৫ বলে সেঞ্চুরি হাঁকানো এই ওপেনারের ব্যাটে চড়ে ওয়েলিংটনে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ১৯৯ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ভারত তাড়া করেছে ৬ উইকেট আর ৪০ বল হাতে রেখেই।এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ৩-০ ব্যবধানে নিশ্চিত করে ফেলেছে সফরকারীরা। শেষ দুই ম্যাচ কেবল আনুষ্ঠানিকতা।নিউজিল্যান্ডের ১৯৯ রানের লক্ষ্যকে একদমই মামুলি বানিয়ে ফেলেন দুই ওপেনার অভিষেক শর্মা আর সূর্যবংশী।
৬ ওভারের পাওয়ার প্লেতে তারা তোলেন ১১৮ রান!৪৩ বলে ১৩৩ রানের দানবীয় এক ওপেনিং জুটি গড়েন তারা। ১৯ বলে ৪টি করে চার-ছক্কায় ৪৫ করে ফেরেন সূর্যবংশী। ১৫ বলে ফিফটি করা অভিষেক সেঞ্চুরি পূরণ করেন ৩৫ বলে।শেষ পর্যন্ত ৩৮ বলে ১১৩ রানের ইনিংস খেলে আউট হন অভিষেক, যে ইনিংসে ৯টি চারের সঙ্গে ছিল ১১টি ছক্কার মার। শেষদিকে ১৭ রানের মধ্যে তিন উইকেট হারায় ভারত, নাহলে জয়টা আরও বড় হতে পারতো।এর আগে ড্যারিল মিচেলের ঝড়ো ইনিংসে ভর করে ৩ উইকেটে ১৯৮ রানের সংগ্রহ দাঁড় করায় নিউজিল্যান্ড। মিচেল ৫২ বলে ৫টি করে চার-ছক্কায় ৮৯ রানে অপরাজিত থাকেন।এছাড়া ফিন অ্যালেন ২৫ বলে ৪০, গ্লেন ফিলিপস ১৪ বলে ১৭ আর বেভন জ্যাকবস ২৩ বলে খেলেন অপরাজিত ৩৯ রানের ইনিংস।