সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে এসআরবি-৫-এর অভিযানে ২ কেজি হেরোইন উদ্ধার

শাহালাল ইসলাম রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ২ কেজি হেরোইন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহী। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১টা ৩০ মিনিটে গোদাগাড়ী থানার ৩ নম্বর ওয়ার্ডের মাদারপুর ডিমভাঙ্গা এলাকায় পদ্মা নদীর তীরে টনি মেম্বারের ঘাটসংলগ্ন একটি ঝোপের পাশ থেকে এসব হেরোইন উদ্ধার করা হয়।

এসআরবি-৫-এর মিডিয়া সেলের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৫,

রাজশাহীর সদর কোম্পানির একটি অপারেশন দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ২ কেজি হেরোইন উদ্ধার করা হয়। পরে আশপাশে তল্লাশি চালিয়েও হেরোইনের কোনো মালিককে শনাক্ত করা সম্ভব হয়নি। ফলে হেরোইনগুলো পরিত্যক্ত অবস্থায় জব্দ তালিকামূলে জব্দ করা হয়।

পরবর্তী সময়ে জব্দ করা হেরোইন গোদাগাড়ী থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রাথমিকভাবে এ ঘটনায় কোনো আসামি বা হেরোইনের মালিকের সন্ধান পাওয়া যায়নি। এ বিষয়ে অনুসন্ধান ও অভিযান অব্যাহত রয়েছে।

মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এসআরবি-৫ এ অভিযান পরিচালনা করে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সানশাইন /শাহজাদা


প্রকাশিত: October 27, 2026 | সময়: 2:06 pm | Daily Sunshine

আরও খবর