সর্বশেষ সংবাদ :

নলডাঙ্গায় মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

নলডাঙ্গা প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে এগারোটায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাম্মী আক্তার।
উপজেলার সার্বিক আইনশৃংখলা পরিস্থতি নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে মাদক নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই, বাল্যবিবাহ বন্ধ, ভেজাল খাদ্য, রাস্তাঘাট পরিষ্কার ও দখল মুক্ত করা সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন বক্তারা। সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ এসব বিষয়ে আইনগত পদক্ষেপ নিবেন বলে জানান।
এসময় উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ আলী, যুব উন্নয়ন কর্মকর্তা সুমন সরকার, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সানশাইন পত্রিকার প্রতিনিধি এম জহুরুল ইসলাম প্রমূখ।


প্রকাশিত: October 27, 2026 | সময়: 6:08 am | সুমন শেখ

আরও খবর