, , ।
বদলগাছী প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে গ্রাম পুলিশের (দফাদার ও মহল্লাদার) কাজের গতি বৃদ্ধি ও দায়িত্ব পালনে গতিশীলতা আনতে ৬৪ জনের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরের বরাদ্দ থেকে এসব বাইসাইকেল বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ফজলে হুদা।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রানী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু প্রমুখ।
বাইসাইকেল বিতরণের মাধ্যমে গ্রাম পুলিশের সদস্যদের দাপ্তরিক দায়িত্ব পালন, গ্রামীণ পর্যায়ে যোগাযোগ এবং আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতামূলক কার্যক্রম আরও সহজ ও গতিশীল হবে বলে আশা সংশ্লিষ্টদের।