সর্বশেষ সংবাদ :

বড়াইগ্রামে চার বছরের শিশুর লাশ উদ্ধার

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে মুনজিলা খাতুন (৪) নামে এক শিশুর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের আদগ্রাম পাতিল বাবার মাজারের পাশে আনার আলীর ডোবায় ওই লাশ পাওয়া। মুনজিলা কুন্ডুপাড়া গ্রামের মুনসুর আলী মেয়ে। তার মা রহিমা বেগম (৩০) তালাক প্রাপ্ত হওয়ার পর মেয়েকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করতেন।
স্থানীয়রা জানান, শিশুটিকে সহ তার মা রহিমা বেগম এক যুবকের সাথে পাতিল বাবার মাজার সংলগ্ন বাঁশ বাগানে ডোবার পাশে রাত যাপন করেন। পরে সকালে রাস্তায় এসে লোকজনকে তার মেয়েকে খুঁজে পাচ্ছেন না বলে জানান। পরে স্থানীয় লোকজন শিশুটিকে ডোবায় ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্ততব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আদগ্রামের শামসুল ইসলাম বলেন, শিশুটির পেটে কোন পানি ছিল না। আমরা চাপ দিয়ে দেখেছি। রাতে হয়তো অনৈতিক কোন কাজের জন্য শিশুটিকে নিয়ে তার মা এখানে এসেছিল। এ সময় কান্নাকাটি করায় তাকে মেরে পানিতে ফেলে দিয়েছে বলে আমাদের ধারণা।
বড়াইগ্রাম থানার ওসি শফিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে কেউ কোন অভিযোগ করেনি। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।


প্রকাশিত: October 25, 2026 | সময়: 6:32 am | সুমন শেখ

আরও খবর