, , ।
স্টাফ রিপোর্টার, তানোর: রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমান আগমন উপলক্ষে থানার উপজেলা বিএনপির নেতাকর্মীরা প্রচার মিছিল করেছেন। রাজশাহী পৌর সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজানির নেতৃত্বে সোমবার বিকালে বিএনপির মিছিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মিছিলটি তানোর থানা প্রধান প্রধান সড়ক পদক্ষেপ থানা মোড়ো গিয়ে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন তানোর পৌর বিএনপির নেতা আরশেদ আলী, তানোর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফা, ইযাছিন আলী, তানোর পৌরসভার ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, তালন্দ ইউপির যুবদলের সভাপতি জামাল উদ্দীন, সম্পাদক আব্দুল মতিন, যুবদল নেতা সাইদুর রহমান, রঞ্জু, আনোয়ার হোসেন প্রমুখ।