সর্বশেষ সংবাদ :

পোরশায় পলাশবাড়ী চাচাইবাড়ী কামিল মাদ্রাসার নবনির্মিত ভবনের উদ্বোধন

পোরশা(নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর পোরশা উপজেলার পলাশবাড়ী চাচাইবাড়ী কামিল (এম.এ) মাদ্রাসার নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত ভবনের উদ্বোধন করেন নওগাঁ-১ (পোরশা-সাপাহার-নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মোতাহার হোসেন সুফি শাহ্, সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, গাংগুরিয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুর রশিদ এবং বিএনপির সিনিয়র নেতা তৌফিকুর রহমান শাহ চৌধুরী।

এ সময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের জন্য সুন্দর পরিবেশ নিশ্চিত করতে আধুনিক ও শিক্ষাবান্ধব অবকাঠামোর গুরুত্ব অপরিসীম। নবনির্মিত ভবনের ফলে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার্থীরা উন্নত পরিবেশে পাঠগ্রহণের সুযোগ পাবে।

বক্তারা আরও বলেন, শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, আদর্শ, ধর্মীয় ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক এবং সমাজের সচেতন মানুষের সম্মিলিত ভূমিকা প্রয়োজন। এ ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানকে আরও কার্যকর ও যুগোপযোগী করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠান শেষে মাদ্রাসার সার্বিক উন্নয়ন, শিক্ষক-শিক্ষার্থীদের কল্যাণ এবং প্রতিষ্ঠানের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

কামরুজ্জামান /শাহজাদা


প্রকাশিত: October 8, 2026 | সময়: 10:37 pm | Daily Sunshine

আরও খবর