সর্বশেষ সংবাদ :

চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার, শিবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে আব্দুর রহমান নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে সদর উপজেলার ইউনিয়নের রানিনগর বিলকন্দি এলাকায় একটি খালে এ ঘটনা ঘটে।
নিহত শিশু সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুর গ্রামের আব্দুল আলমের ছেলে। স্থানীয়রা জানান, দুই দিন আগে নানাবাড়ি বেড়াতে আলাতুলি ইউনিয়নের রানিনগর বিলকন্দি এলাকায় আসে আব্দুর রহমান। সকালে বাড়ির পাশে খালের পানিতে পড়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একরামুল হোসাইন জানান, আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।


প্রকাশিত: October 6, 2026 | সময়: 4:40 am | সুমন শেখ

আরও খবর