সর্বশেষ সংবাদ :

রাবিতে তিন সহকারী প্রক্টর নিয়োগ

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন স্বপ্নীল রহমান (সহযোগী অধ্যাপক, লোক প্রশাসন বিভাগ), মো. আশিক ইকবাল (প্রভাষক, ফলিত গণিত বিভাগ) ও মো. মাজহারুল ইসলাম (প্রভাষক, ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগ)। উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম এসব নিয়োগ প্রদান করেন।
নবনিযুক্ত সহকারী প্রক্টরগণ আজ রবিবার সকালে দায়িত্বে যোগদান করেছেন। দায়িত্বে যোগদানকালে অন্যদের মধ্যে প্রক্টর প্রফেসর মো. মাহবুবুর রহমান, ছাত্র-উপদেষ্টা প্রফেসর এ এইচ এম খুরশীদ আলম, পরিবহন দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আব্দুল মান্নান, প্রফেসর এ নাইম ফারুকী (ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগ), সহকারী প্রক্টর প্রফেসর মো. জহুরুল ইসলাম, প্রফেসর শেখ মো. নূরুজ্জামান ও প্রফেসর যাহার-ই-তাসনীম প্রমুখ উপস্থিত ছিলেন।


প্রকাশিত: October 5, 2026 | সময়: 3:23 am | সুমন শেখ

আরও খবর