সর্বশেষ সংবাদ :

রাসিক প্রশাসকের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দ। আজ রবিবার দুপুরে নগর ভবনে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দ রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় রাসিক প্রশাসক নবনির্বাচিত নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করান এবং তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সাক্ষাৎকালে রাজশাহী মহানগরের উন্নয়ন, নাগরিক সেবা এবং সাংবাদিকতা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন তারা।
সাক্ষাৎকালে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি মীর তোফায়েল হোসেন, সহ-সভাপতি মিমুল ইসলাম পাভেল, সাধারণ সম্পাদক আরিফুল হক রনি, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক বানী ইসরাইল হিটলার, সহ-সাংগঠনিক সম্পাদক এনসার আলী খান, দপ্তর সম্পাদক তন্ময় দেবনাথ, প্রচার সম্পাদক ওমর আলী, মহিলা বিষয়ক সম্পাদিকা রোজিনা সুলতানা রোজিসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


প্রকাশিত: October 5, 2026 | সময়: 3:19 am | সুমন শেখ