, , ।
স্টাফ রিপোর্টার, নওগাঁ: নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের নওগাঁর আত্রাই ও রানীনগর অংশে নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে দুটি পুলিশ নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে নিরাপত্তা বাড়াতে দুটি পুলিশ বক্স উদ্বোধন করা হয়েছে।
রোববার সকালে রানীনগর উপজেলার পঞ্চগ্রাম এলাকায় এবং আত্রাই উপজেলার রামপুর এলাকায় প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলামের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম, রানীনগর উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান, আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান, আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম, রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং আত্রাই-রানীনগর উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দরা।
উদ্বোধনী অনুষ্ঠানে নওগাঁ জেলার পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, নওগাঁ জেলা থেকে রেললাইন বরাবর নাটোর পর্যন্ত এই আঞ্চলিক মহাসড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এর অধিকাংশ এলাকাই ফাঁকা হওয়ায় সন্ধ্যার পর সড়কটি ছিনতাই ও ডাকাতির ঝুঁকিতে থাকে। এ পথে চলাচলকারী পথচারী, চালক ও যাত্রীদের মনে এক ধরনের আতঙ্ক কাজ করত। নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করতে এবং জনগণের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে পুলিশ বক্স দুটি নির্মাণ করা হলো।
সংসদ সদস্য শেখ রেজাউল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সরকার সব ক্ষেত্রে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। জনগণের জানমালের নিরাপত্তা বিধান করা আমার নির্বাচনী অঙ্গীকার ছিল। তারই অংশ হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় করতে এই দুটি পুলিশ বক্স নির্মাণ করা হয়েছে।