সর্বশেষ সংবাদ :

ভোলাহাটে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু

ভোলাহাট প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় সৎ ছেলের ছুরিকাঘাতে আয়েশা বিবি (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের ধরমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আয়েশা বিবি ওই গ্রামের বাবুলের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, বাবুল প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার পর আয়েশা বিবিকে বিয়ে করেন। পারিবারিক বিরোধের জেরে শনিবার সন্ধ্যায় আয়েশা বিবির সঙ্গে তাঁর সৎ ছেলে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আতিকুর রহমান ছুরি দিয়ে আয়েশা বিবির পেটে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।
আহত আয়েশা বিবির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন। পরে গুরুতর আহত অবস্থায় শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পথে শিবগঞ্জ উপজেলার গোলাপবাজার এলাকায় তাঁর মৃত্যু হয়।
ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, ঘটনার পরপরই অভিযুক্ত আতিকুর রহমান পালিয়ে যান। তাঁকে গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


প্রকাশিত: October 5, 2026 | সময়: 3:19 am | সুমন শেখ