, , ।
টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ীর চরধলী এলাকায় জাতীয় খেলা হা ডু ডু অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার পাইস্কা ইউনিয়নের চরধলী দক্ষিণ পাড়া বংশাই নদীর তীরে ঈদ গাঁ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
স্থানীয় যুবদল নেতা পাইস্কা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী মোখলেছুর রহমান মোখলেছের আয়োজনে মরহুম আব্দুল হালিম স্মৃতি স্মরণে হা ডু ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলাটির উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্য দেন, ধনবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ধনবাড়ী কলেজের সাবেক ভিপি এনামুল হক।
এসময় আরোও বক্তব্য দেন, ধনবাড়ী উপজেলা যুব দলের আহবায়ক ফেরদৌস ফকির রতন, সদস্য সচিব আলী আল সাফী রিমু, উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ ফজলুল হক মধু ও যুবদল নেতা মোখলেছুর রহমানসহ অন্যরা।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, তরুণদের মাদক থেকে দূরে রাখতে ও শিক্ষা পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। তাই এই ঐতিহ্যবাহি জাতীয় খেলা হা ডু ডু’র আয়োজন করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।
খেলায় ধনবাড়ীর কুর্শি বনাম গোপালপুরের ভাদুরীর চর একাদশের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। খেলাটি ধনবাড়ী, মধুপুর, গোপালপুর ও সরিষাবাড়ীর অনেক লোকজন উপভোগ করেন।