সর্বশেষ সংবাদ :

পত্নীতলায় মাদকসহ মহিলা মাদক ব্যবসায়ী আটক

পত্নীতলা প্রতিনিধি: পত্নীতলায় মাদক বিরোধী অভিযানে শনিবার বিকেলে ৫০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একজন মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে পত্নীতলা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, পত্নীতলা থানা পুলিশ নজিপুর পৌরসভার বাদপুঁইয়া কর্মকার পাড়ায় অভিযান পরিচালনা করে গাজিউল আলমের স্ত্রী শাবনুর আক্তারকে (২৯) আটক করে তার কাছ থেকে ৫০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করে।
এ ঘটনায় তার বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পত্নীতলা থানা পুলিশ জানিয়েছে, মাদকের ভয়াল থাবা থেকে সমাজকে রক্ষা করতে এবং মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার ভাবে অব্যাহত থাকবে।


প্রকাশিত: October 5, 2026 | সময়: 3:17 am | সুমন শেখ