, , ।
স্টাফ রিপোর্টার: সোতোকান কারাতে আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ করে সম্মাননা স্মারক ও সনদপত্র অর্জন করায় রাজশাহী বিভাগ কারাতে রেফারি কমিশনের সদস্য ও প্রশিক্ষণার্থীরা রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার দুপুরে নগর ভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে রাসিক প্রশাসক সেমিনারে অংশগ্রহণ এবং সম্মাননা স্মারক ও সনদপত্র অর্জনের জন্য তাদের অভিনন্দন জানান। তিনি কারাতে প্রশিক্ষণ ও ক্রীড়াক্ষেত্রে তাদের আরও সাফল্য কামনা করেন। একই সঙ্গে ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে রাজশাহীর সুনাম আরও সমৃদ্ধ করার জন্য তাদের শুভকামনা জানান।
সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগ কারাতে রেফারি কমিশনের আহ্বায়ক মো. সাজ্জাদ হোসেন, সদস্য সচিব মাহমুদুল নবী তুষার, সদস্য গোলাম মর্তুজা মিল্টন এবং প্রশিক্ষণার্থী মোছা. ফাতেমা, তন্ময় ঘোষ সুজন ও ফরিদ উদ্দিন। উল্লেখ্য, গত ২৬ ও ২৭ সেপ্টেম্বর ঢাকার মিরপুর ইনডোর স্টেডিয়ামে সোতোকান কারাতে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়।