, , ।
বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় আওয়ামী লীগ নেতাকর্মীদের নৃশংস হামলায় নিহত উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা সানাউল্লাহ নুর বাবুর খুনীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে বনপাড়া বাজারে বাবু সংগ্রাম পরিষদের উদ্যোগে আয়োজিত সমাবেশে সানাউল্লাহ নুর বাবুর সহধর্মিণী মহুয়া নুর কচি, বাবু সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মুক্তারুজ্জাামান, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-সম্পাদক প্রভাষক ইয়াকুব আলী, জোনাইল ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুস সালাম ও চান্দাই ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইদুল বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, ২০১০ সালের ৮ অক্টোবর বনপাড়ায় আওয়ামী লীগের খুনীরা তৎকালীন উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নুর বাবুকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে। সে হত্যাকান্ডের ভিডিও ফুটেজ রয়েছে। কারা তাকে হত্যা করেছে তার প্রমাণ রয়েছে। তবু গত ১৭ বছরে বাবুর খুনীদের বিচার হয়নি।
সানাউল্লাহ নুর বাবুর খুনীদের বিচারের প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া। এখন তিনি জীবিত না থাকলেও তার ছেলে আমাদের প্রধানমন্ত্রী খুনীদের যথাযথ বিচারের মুখোমুখি করবেন এটাই আমাদের জোর দাবি।