, , ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ওয়ার্ডে ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রয়েছে। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে গঠিত ৮ টি টিম এ অভিযানে অংশ নিচ্ছে। রোববার থেকে বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রতিটি ওয়ার্ডে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেন গঠিত সকল টিমের সদস্যরা।
এরই ধারবাহিকতায় টিম-১ এর আওতায় পৌরসভার ডেঞ্জার জোন ১৪ ও ১৫ নং ওয়ার্ডের নম্বর ওয়ার্ডের মসজিদপাড়া, পিটিআই বস্তি, নিমতলা, বালুবাগান, চাঁন্দলাই, জোড়বাগান বস্তি, পোলাডাঙ্গা এলাকা ও আশপাশের মহল্লায় ডেঙ্গু মশা ও তার প্রজননস্থল ধ্বংস করতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১নং টিম লিডার পৌর নির্বাহী কর্মকর্তা মামুন অর রশিদের নেতৃত্বে অভিযান চালানো হয়।
এসময় ফগার মেশিনের মাধ্যমে স্প্রে এবং সরু ড্রেনসহ সম্ভাব্য ডেঙ্গুর প্রজনন স্থানে লার্ভিসাইট স্প্রে করা হয়। এর পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক লিফলেট বিতরণ করা হয়।
উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক মেহেদি হাসান, পৌরসভার কর্মচারী, যুব রেড ক্রিসেন্ট সদস্য, স্কাউটস সদস্যরা।