সর্বশেষ সংবাদ :

কেশরহাটে সার ডিলার নিয়োগ নিয়ে স্থানীয়দের অভিযোগ

মোহনপুপর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটে মেসার্স সোহাগ এন্টারপ্রাইজকে বিসিআইসি সার ডিলার হিসেবে নিয়োগ না দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় কয়েকজন নাগরিক। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসকর কাছে লিখিত আবেদন দেন তারা। বুধবার সকালে রাজশাহী জেলা প্রশাসক ও জেলা সার-বীজ মনিটরিং কমিটির সভাপতির কাছে দেওয়া আবেদনে এ দাবি জানানো হয়।
আবেদনে বলা হয়েছে, বর্তমান সরকার ঘোষিত বিসিআইসি সার ডিলার নিয়োগের বিজ্ঞপ্তির পর কেশরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মেসার্স সোহাগ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ওমর ফারুক সার ডিলারশিপের জন্য আবেদন করেছেন।
অভিযোগে আরো বলা হয়, প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী একজন আওয়ামী লীগের সক্রিয় কর্মী ও অর্থদাতা এবং তার ছেলে শহিদুল ইসলাম সোহাগ অতীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থী এবং হাজী মুহাম্মদ মুহসীন হল শাখা ছাত্রলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক ছিলেন।
আবেদনে আরও দাবি করা হয়েছে, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় তিনি সাধারণ শিক্ষার্থীদের ওপর দমন-পীড়নে জড়িত ছিলেন। তবে এসব অভিযোগের বিষয়ে আবেদনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মহসিন হল ছাত্রলীগের কমিটির প্যাড সংযুক্ত করা হয়েছে।
আবেদনকারীদের দাবি, এমন অভিযোগ থাকা অবস্থায় মেসার্স সোহাগ এন্টারপ্রাইজকে সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হলে স্থানীয়ভাবে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হতে পারে। পাশাপাশি কৃষকরা সঠিকভাবে সার পাবেন কি না, তা নিয়েও তারা আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
এ অবস্থায় বিষয়টি তদন্ত করে মেসার্স সোহাগ এন্টারপ্রাইজের সার ডিলার নিয়োগের আবেদন বাতিল সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকের কাছে গণ স্বাক্ষর যুক্ত লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে মেসার্স সোহাগ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ওমর ফারুক প্রতিবেদককে মোবাইল ফোনে বলেন’ আমরা জন্মগত বিএনপি পরিবার, আমার ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতো এবং মহসিন হলে থাকতো, সে কনো রাজনীতির সাথে জড়িত ছিলো কিনা আমার জানা নেই। তবে আমি যেনো ডিলারসিপ না পাই এজন্য কতিপয় ব্যক্তি ষড়যন্ত্র করছে।
জানতে চাইলে রাজশাহী জেলা প্রশাসক জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি বিষয়টি খতিয়ে দেখা হবে।


প্রকাশিত: September 24, 2026 | সময়: 3:04 am | সুমন শেখ

আরও খবর