সর্বশেষ সংবাদ :

ধামইরহাটে ভ্রামামাণ আদালতে যুবকের তিন মাস কারাদণ্ড

ধামইরহাট প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট ভ্রামামাণ আদালতে মোবাইল কোর্টে এক যুবককে তিন মাস কারাদণ্ড দিয়েছে। ধামইরহাট যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এবং এলাকায় একটি সুন্দর পরিবেশ ফিরিয়ে আনতে ধামইরহাট উপজেলা প্রশাসন বিশেষ উদোগ গ্রহণ করেছেন।
এর ধারাবাহিকতায় অদ্য পৌর সভার আমাইতাডা গ্রামে অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে আবু হোসেন নামক এক যুবককে আটক করে এবং তিন মাসের কারাদন্ড প্রদান করা হয়। ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজি তাহমিনা সারমিন।


প্রকাশিত: September 24, 2026 | সময়: 3:03 am | সুমন শেখ

আরও খবর