, , ।
জয়পুরহাট প্রতিনিধি: পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বুধবার সকালে শহরের রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিভিন্ন স্লোগান সহ প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি শহরের রেলগেট সংলগ্ন- জেলা জাতীয়তাবাদী দল-বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেনের সভাপতিত্বে আয়োজিত প্রতিবাদ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রিয় কমিটির সহ-প্রচার সম্পাদক আখতারুজ্জামান রনি, জেলা সদস্য সচিব শামস মতিন প্রমুখ।