জয়পুরহাটে যুবদলের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল

জয়পুরহাট প্রতিনিধি: পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে জয়পুরহাটে জেলা যুবদলের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিকালে জেলা বিএনপি কার্যালয়ে সামনে জেলা যুবদলের আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র’র সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব শরীফুল ইসলাম প্রমুখ। সমাবেশ শেষে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল,স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল সহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন স্লোগানসহ শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


প্রকাশিত: September 23, 2026 | সময়: 5:11 am | সুমন শেখ