সর্বশেষ সংবাদ :

নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে ২৬ জনের জরিমানা

নলডাঙ্গা প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ২৬ জনের আর্থিক জরিমানা করা হয়েছে। গত সোমবার বিকেলে উপজেলার হালতিবিলের অভয়াশ্রমে ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি যৌথ ভাবে পরিচালনা করেন, নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাম্মী আক্তার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, আইন লঙ্ঘন করে মাছ শিকারের অপরাধে ২৬ জন ব্যক্তিকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫ ধারায় মোট ২৬ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় মাছ ধরার কাজে ব্যবহৃত বড়শী, হুইল সহ আনুষাঙ্গিক সরঞ্জামাদি জব্দ করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করেন, নলডাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ। অভিযানে নিরাপত্তার দায়িত্বে ছিলেন, নলডাঙ্গা থানা পুলিশের সদস্য ও আনসার সদস্য বৃন্দ। ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ইউএনও শাম্মী আক্তার জানান, মৎস্য সম্পদ সংরক্ষণ, অভয়াশ্রমের সুরক্ষা ও আইন লঙ্ঘন প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


প্রকাশিত: September 23, 2026 | সময়: 5:09 am | সুমন শেখ