সর্বশেষ সংবাদ :

জয়পুরহাটে গৃহবধূ হত্যা মামলায় দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: জয়পুরহাট শহরের জানিয়ার বাগান এলাকায় চাঞ্চল্যকর গৃহবধূ সাজেদা ইসলাম সাজু হত্যা মামলায় ২ জনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সাথে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদন্ড দেওয়া হয়।
সোমবার দুপুরে জয়পুরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক হাসিবুল হক এ রায় ঘোষণা করেন। রায়ে দন্ডপ্রাপ্তরা হলেন, জয়পুরহাট সদর উপজেলার খনজনপুর এলাকার জহুরুল ইসলামের ছেলে রাব্বী হোসেন এবং আনিছুর রহমানের ছেলে আবু সাঈদ।
মামলার বিবরণে জানা গেছে, গৃহবধূ সাজেদা ইসলাম সাজু জয়পুরহাট শহরের জানিয়ার বাগান এলাকার একটি ভাড়া বাসায় তার ছোট মেয়েকে নিয়ে বাস করতেন। তার স্বামী সিলেটে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরি করতেন এবং তার মেয়ে স্থানীয় একটি বেসরকারি স্কুলে লেখাপড়ার সুবাদে সেই স্কুলের ক¤িপউটার অপারেটর আবু সাঈদের সঙ্গে পরিচয় হয় সাজেদার।
বিগত ২০২২ সালের ২৭ সেপ্টেম্বর সাজেদার মেয়ে এসএসসি পরীক্ষা দিতে কেন্দ্রে যান। এ সময় আসামীরা গৃহবধূ সাজেদার বাড়িতে এসে তার সাথে শারিরীক স¤পর্ক করতে চাইলে সে বাধা দেয়। এতে আসামীরা ক্ষিপ্ত হয়ে সাজেদার মুখে কসটেপ লাগিয়ে হাত বেঁধে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে চলে যায়। পরে পরীক্ষা দিয়ে এসে মেয়ে মেঝেতে তার মায়ের মরদেহ দেখতে পান।
এরপর পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের স্বামী হাফিজুল ইসলাম বাদী হয়ে ২৯ সেপ্টেম্বর জয়পুরহাট সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার শুনানি শেষে বিজ্ঞ আদালত এ রায় ঘোষণা করেন।


প্রকাশিত: September 22, 2026 | সময়: 5:16 am | সুমন শেখ