সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে গ্রীষ্মকালীন উপ- অঞ্চল ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

স্পোর্টস রিপোর্টারঃ রাজশাহীতে ৫৩তম গ্রীষ্মকালীন উপ-অঞ্চল পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় বালকদের কাবাডিতে চাঁপাইনবাবগঞ্জ চ্যাম্পিয়ন ও রাজশাহী রানার্সআপ হয়। বালিকাদের কাবাডিতে জয়পুরহাট চ্যাম্পিয়ন ও নওগাঁ রানার্সআপ হয়। বালকদের হ্যান্ডবলে চাঁপাইনবাবগঞ্জ চ্যাম্পিয়ন ও রাজশাহী রানার্সআপ হয়। বালিকাদের হ্যান্ডবলে চাঁপাইনবাবগঞ্জ চ্যাম্পিয়ন ও জয়পুরহাট রানার্সআপ হয়।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রাজশাহী অঞ্চলের আয়োজনে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরী।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রাজশাহী অঞ্চলের উপ- পরিচালক মোহা. আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরিচালক প্রফেসর মো. হুমায়ুন কবীর ও রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ড. মো. আব্দুর রউফ।
এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


প্রকাশিত: September 22, 2026 | সময়: 5:10 am | সুমন শেখ

আরও খবর