, , ।
স্টাফ রিপোর্টার: পবার নওহাটা পৌরসভার বাগসারা গ্রামে আমের চারাগাছ ও ডালিম গাছ কেটে ফেলেছে দুস্কৃতিকারিরা। দুস্কৃতিকারিরা দুই দিনে প্রায় ১৪০টি চারাগাছ কেটে ফেলে। এ ব্যাপারে আরএমপি পবা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ থেকে জানা গেছে, বাগসারা গ্রামের মৃত আতাউর রহমান সরকারের ছেলে আলহাজ্জ হাবিবুর রহমান (৭০)-তার নামীয় দেড় বিঘা সম্পত্তিতে আমের ও ডালিম গাছের চারা রোপন করেন। দুস্কৃতিকারিরা প্রথমে ১৭ সেপ্টেম্বর রাতে বাগান মালিকের বাড়ির পাশেই জমিতে লাগানো ৮১ (একাশি) টি আমগাছ ও ১৪ (চৌদ্দ) টি ডালিম গাছ কেটে ফেলে। এরপর ১৯ সেপ্টেম্বর দিবাগত রাতে একই কায়দায় একই মালিকের অন্য জমিতে থাকা ৪৫ টি আমগাছ কেটে ফেলে।
বাগানের মালিক সাবেক ব্যাংকার আলহাজ্জ হাবিবুর রহমান জানান, কে বা কাহা আমার ক্ষতি করার উদ্দেশ্যে দুই রাতে বাগানের বেড়ার জাল নষ্ট করে দুই জমিতে প্রায় ১৪০টি আম ও ডালিম কেটে ফেলেছে। এতে প্রায় একলাখ ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এ ব্যাপারে আরএমপি পবা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।