, , ।
স্পোর্টস রিপোর্টারঃ রাজশাহীতে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার উপ-অঞ্চল পর্যায়ের খেলা শুরু হচ্ছে আজ রোববার। সকাল সাড়ে ৮টায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
প্রতিযোগিতায় চারটি ইভেন্ট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মোহাঃ আব্দুর রশিদ।
ইভেন্টগুলো হলো ছাত্র ও ছাত্রীদের সাঁতার, দাবা, হ্যান্ডবল ও কাবাডি। জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন দলগুলো উপ-অঞ্চল পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। আগামীকাল সোমবার বিকেল সাড়ে চারটায় প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হবে।