তানোরে সিনজেনটা কোম্পানির ২৪ লাখ টাকার কীটনাশক চুরি

স্টাফ রিপোর্টার, তানোর: রাজশাহীর তানোর উপজেলার গোল্লাপাড়া বাজারে সার কীটনাশকের দোকানে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলা সদর গোল্লাপাড়া বাজারে ইসলাম ট্রের্ডাসে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় শুক্রবার বিকালে ইসলাম ট্রেডার্সের মালিক মনিরুল ইসলাম বাদি হয়ে অজ্ঞাতনামা আসামি করে তানোর থানায় একটি লিখিত একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার ১৭ সেপ্টেবর রাত ৮টার দিকে দোকানের মালিক সাটার টেনে তালা দিয়ে চলে যান। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে দোকানদারের বাবা ইসমাইল হোসেন দোকান খুলে দোকানের গোডাউনের ভিতরের তালা ও দোতালার জানালার গ্রিল কাটা অবস্থায় দেখতে পান।
পরে জানা যায়, সিনজেনটা কোম্পানীর ইনসিপিও ৮০ মিলি ৮১ কার্টুন, ইনসিপিও ১০০ মিলি ৫৪ কার্টুন, এমিস্টার টপ ২০ মিলি ২০ কার্টুন চুরি হয়েছে যার বাজার মূল্য ২৪ লাখ ৫০০ টাকা।
তানোর গোল্লাপাড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক টিপু সুলতান বলেন, ‘নাইট গার্ডরা প্রতিদিনের মতো দায়িত্ব পালন করা অবস্থায় পেছনের দিকে দোতালার জানালার গ্রিল গোডাউনের তালা কেটে চোর চুরি করেছে। থানা থেকে ৫০০ গজ দূরে চুরি হওয়া দোকানটি। সিনজেনটা কোম্পানীর সবচাইতে দামী বিষের কার্টুনগুলো চুরি করে নিয়ে যায়। আমাদের কাছে যে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ আছে সেটি ওসি সাহেবকে দেয়া হয়েছে।
ইসলাম ট্রেডার্সের মালিক মনিরুল ইসলাম বলেন, সিনজেনটা কোম্পানির দামি দামি বিষের কাটুন চোররা চুরি করেছে।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদুল হাসান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সিসি টিভির ফুটেজ যাচাই করে দোষীদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।


প্রকাশিত: September 19, 2026 | সময়: 4:38 am | সুমন শেখ

আরও খবর