সর্বশেষ সংবাদ :

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা, মাদক ও বাল্যবিবাহ রোধে সাংবাদিকদের সাথে মতবিনিময়

জুবায়ের তুহিন, রাজশাহী :

রাজশাহীর দুর্গাপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ এবং বাল্যবিবাহ রোধকল্পে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্গাপুর পৌরসভার সাবেক মেয়র ও রাজশাহী জেলা বিএনপির সদস্য সাইদুর রহমান মন্টু।

 

​মতবিনিময় সভায় তিনি বলেন, সমাজের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গণমাধ্যমকর্মীদের ভূমিকা অপরিসীম। বিশেষ করে এলাকাকে মাদকমুক্ত করা ও বাল্যবিবাহের অভিশাপ থেকে সমাজকে রক্ষা করতে সাংবাদিকদের জোরালো লেখনী ও সহযোগিতা কামনা করেন তিনি।

 


উক্ত মতবিনিময় যে সব বিষয় তুলে ধরা হয়,তার মধ্য ​আইন-শৃঙ্খলা রক্ষা: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ এবং এলাকার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

 

​মাদক প্রতিরোধ: যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে জিরো টলারেন্স ঘোষণা ও সচেতনতামূলক উদ্যোগ বৃদ্ধির বিষয়ে জোর দেওয়া হয়।

 

​বাল্যবিবাহ রোধ: বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে সাংবাদিক ও সমাজসেবীদের যৌথ ভূমিকার কথা উল্লেখ করা হয়।

​উক্ত সভায় স্থানীয় সংবাদকর্মী, সামাজিক ব্যক্তিবর্গ মধ্যে ছিলেন দুর্গাপুর কৃষক দলের সভাপতি মহামিনুল হক রেন্টু, দুর্গাপুর স্বেচ্ছাসেবক দল পৌর সিনিয়ার যুগ্ম আহবায়ক জিলহজ,পৌর বিএনপির সদস্য আখতারুজ্জামান,ছাত্রদলের সাবেক সভাপতি পৌর তারিকুল ইসলাম,আরো ছিলেন জিবন,সিনিয়র যুগ্ন আহবায়ক শাহাদত হোসেন, নাসির উদ্দিন বিদ্যুৎ,এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সানশাইন /শাহজাদা


প্রকাশিত: September 14, 2026 | সময়: 8:48 pm | Daily Sunshine

আরও খবর