সর্বশেষ সংবাদ :

দুর্গাপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতায় ৩ মাসের বিশেষ কর্মসূচি ঘোষণা

জুবায়ের তুহিন, রাজশাহী:

রাজশাহীর দুর্গাপুর উপজেলাকে ডেঙ্গুমুক্ত ও পরিচ্ছন্ন রাখতে সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত তিন মাসব্যাপী বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করেছে উপজেলা প্রশাসন।

 

​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা এই কর্মসূচির কথা তুলে ধরে বলেন, “দেশ পরিষ্কার থাকলেই পরিবেশ ও সমাজের মানুষ সুস্থ-রোগমুক্ত থাকবে।”

 

​প্রশাসনের ঘোষিত ৩ মাসের বিস্তারিত কার্যপদ্ধতি:
​সেপ্টেম্বর মাস: মশক নিধন ও ড্রেনেজ সংস্কার
​১ম সপ্তাহ: ইউনিয়ন পর্যায়ে হাট-বাজার পরিচ্ছন্নতা অভিযান, সমন্বয় সভা ও টাস্কফোর্স গঠন।
​২য় সপ্তাহ: গ্রামীণ হাট-বাজার এবং বাস টার্মিনাল এলাকায় ব্যাপক পরিচ্ছন্নতা কার্যক্রম।
​৩য় ও ৪থ সপ্তাহ: উপজেলার সকল ড্রেন সংস্কার ও মশার লার্ভা ধ্বংসকারী ওষুধ স্প্রে করা।
​অক্টোবর মাস: শিক্ষা প্রতিষ্ঠান ও ঘনবসতিপূর্ণ এলাকা কেন্দ্রিক অভিযান
​১ম ও ২য় সপ্তাহ: প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় এবং মাদ্রাসা প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন করা।
​৩য় ও ৪থ সপ্তাহ: প্রতিটি ওয়ার্ডের ঘনবসতিপূর্ণ এলাকা, ঝোপঝাড় ও ডোবা-নালায় ফগিং মেশিনের মাধ্যমে উড়ন্ত মশা মারার ধোঁয়া স্প্রে করা।
​নভেম্বর মাস: জনসচেতনতা ও জলাশয় পরিচ্ছন্নতা
​১ম ও ২য় সপ্তাহ: গ্রাম পর্যায়ে উঠান বৈঠক এবং গৃহপরিদর্শন (ভিজিট) করে নারীদের ডেঙ্গু প্রতিরোধে সচেতন করা।
​৩য় ও ৪থ সপ্তাহ: উপজেলার বিভিন্ন খাল-বিল ও পুকুরের কচুরিপানা এবং ভাসমান বর্জ্য অপসারণ।

 

উক্ত অনুষ্ঠানে দুর্গাপুর প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে থেকে ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: তারজিনা খাতুন উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আ.ন.ম. রাকিবুল ইউসুফ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সারমিন শাপলা,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. রুহুল মোছাদ্দেক, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আসাদুজ্জামান, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আনিসুর রহমান,
এবং উক্ত অনুষ্ঠানে উপজেলা কর্মকর্তা কর্মচারীর কর্মসূচি বিভিন্ন বিষয়াদি গুলো তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

সানশাইন /শাহজাদা


প্রকাশিত: September 14, 2026 | সময়: 8:34 pm | Daily Sunshine