, , ।
নলডাঙ্গা প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনোয়ার জাহানের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১১ সেপ্টেম্বর সকাল সাড়ে দশটায় নলডাঙ্গা থানায় এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওসি মনোয়ার জাহান ১ সেপ্টেম্বর নলডাঙ্গা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করেন। উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নতুন ওসি আইনশৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন। তিনি নলডাঙ্গা থানা এলাকাকে মাদক মুক্ত করতে সকলকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান। মতবিনিময় শেষে নলডাঙ্গা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনোয়ার জাহানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা।
এসময় উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সানশাইন পত্রিকার প্রতিনিধি এম জহুরুল ইসলাম, সহসভাপতি আল আজিজ, সাধারণ সম্পাদক ইউসুফ হোসেন, কার্যনির্বাহী কমিটির সদস্য আসলাম সরদার, এডভোকেট সত্যজিত বাবু দেবনাথ, আব্দুল হাকিম, মুরশেদ আলী প্রমূখ।