সর্বশেষ সংবাদ :

জয়পুরহাটে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ওয়ার্ড কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালে পাঁচবিবি উপজেলার ধরঞ্জী উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।
ধরঞ্জী ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (ডিকেএসপি)-এর আয়োজনে এবং ধরঞ্জী ইউনিয়ন বিএনপির সার্বিক সহযোগিতায় এ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ধরঞ্জী ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের ডিকেএসপির সভাপতি আবু সালেহ মোহাম্মদ মুসা মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম (ডালিম), ধরঞ্জী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী, ধরঞ্জী ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল হাকিম মন্ডল, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান।
উদ্বোধনী ম্যাচে দুই দলের খেলোয়াড়দের মধ্যে প্রাণবন্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা অনুষ্ঠিত হয়। স্থানীয় বহু ফুটবলপ্রেমী ও সর্বস্তরের জনগণ মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।
আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে ক্রীড়ামুখী করতে এবং স্বাস্থাভ্যাস গড়ে তুলতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।


প্রকাশিত: September 13, 2026 | সময়: 5:13 am | সুমন শেখ

আরও খবর