, , ।
সানশাইন ডেস্ক: পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার সচিবালয়ে নিজের দপ্তরে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ বিষয়ক একপর্যালোচনা সভায় সরকারপ্রধান এ নির্দেশনা দেন বলে জানিয়েছেন তার সহকারী প্রেস সচিব শাহরিয়ার পামির। তিনি বলেন, “বৈঠকে পরিবেশবান্ধব ব্লক ইটের ব্যবহার বৃদ্ধি, বায়ু-পানি-মাটি-শব্দদূষণ নিয়ন্ত্রণ-বর্জ্য ব্যবস্থাপনাসহ পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন উদ্যোগের বাস্তবায়ন অগ্রগতি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়েছে।
“মাননীয় প্রধানমন্ত্রী পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশনা দিয়েছেন।”একইসঙ্গে পরিবেশ দূষণ বন্ধে মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে যথাযথ দায়িত্ব পালন করতে প্রধানমন্ত্রী নির্দেশনা দেন বলে জানিয়েছেন সহকারী প্রেস সচিব পামির।
বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমুম পারভেজ।