সর্বশেষ সংবাদ :

তানোরে মাটির দেয়াল চাপায় গৃহবধূর মৃত্যু

স্টাফ রিপোর্টার, তানোর: রাজশাহীর তানোরে কাঁচা মাটির দেয়াল চাপায় সাহেদা খাতুন (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, রবিবার সকাল ৬টায় তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের বনকেশোর চকপাড়া গ্রামে। দুর্ঘটনার শিকার মৃত গৃহবধূ সাহেদা খাতুন বনকেশোর চকপাড়া গ্রামের আলামিনের স্ত্রী।
গৃহবধূ সাহেদা খাতুনের শ্বশুর রিয়াজ উদ্দীন বলেন, শনিবার রাত থেকে প্রবল বৃষ্টি হয়। সকালে আমার পুত্রবধূ রান্না করার জন্য রান্না ঘরে যায়। রান্না ঘরের সঙ্গে কাঁচা দেয়াল মাটির ঘর আছে। অতিরিক্ত বৃষ্টির কারণে মাটির ঘরের দেয়াল পানিতে রসে গিয়ে আমার পুত্রবধূ সাহেদা খাতুনের উপর পড়ে যায়। আমরা বসাই মিলে মাটির দেয়াল সরিয়ে সাহেদাকে আহত অবস্থায় উদ্ধার করে তানোর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সাহেদার এক ছেলে ও এক মেয়ে আছে।
তানোর উপজেলা নিবার্হী কর্মকর্তা নাঈমা খান বলেন, বিষয়টি আমি জানিনা। আপনাদের মাধ্যমে শুনলাম। গৃহবধূর মৃত্যুর বিষয়টি খোজখবর নেয়া হচ্ছে।


প্রকাশিত: September 7, 2026 | সময়: 4:23 am | সুমন শেখ