, , ।
বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে পারিবারিক কলহের জের ধরে লিজা খাতুন (১৪) নামে সাত মাসের এক অন্তসত্ত্বা কিশোরী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার তার লাশ মর্গে পাঠানো হয়েছে। এর আগে রোববার সন্ধ্যায় উপজেলার মাঝগাঁও ইউনিয়নের দক্ষিণ মালিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লিজা খাতুন ওই এলাকার হাসান মুন্সীর তৃতীয় স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে হাসান মুন্সীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে লিজার তর্ক-বিতর্ক হয়। পরে হাসান তাকে বাড়িতে রেখে বনপাড়া বাজারে চলে যান। এ সময় লিজা বাজারে যেতে নিষেধ করলেও তা শোনেন নি। পরে সন্ধ্যায় লিজা নিজ ঘরের তীরের সাথে ওড়না বেঁধে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের লাশের ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।