সর্বশেষ সংবাদ :

জিপিএ-৫- প্রাপ্তিতে বড় পতন

স্টাফ রিপোর্টার: পাসের হারের পাশাপাশি জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাতেও বড় পরিবর্তন এসেছে। ২০২০ সালে জিপিএ-৫ পেয়েছিল ২৬ হাজার ৬৪৭ জন। ২০২১ সালে এই সংখ্যা বেড়ে ২৭ হাজার ৯০৯, ২০২২ সালে ৪২ হাজার ৫১৭, ২০২৩ সালে ২৬ হাজার ৮৭৭, ২০২৪ সালে ২৮ হাজার ৭৪, ২০২৫ সালে ২২ হাজার ৩২৭ এবং ২০২৬ সালে মাত্র ১৬ হাজার ১১৩ জন।
অর্থাৎ ২০২০ সালের তুলনায় ২০২৬ সালে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী কমেছে ১০ হাজার ৫৩৪ জন। যা প্রায় ৩৯ দশমিক ৫ শতাংশ কম। চলতি বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী ৮ হাজার ৯৯১ জন এবং ছাত্র ৭ হাজার ১২২ জন।


প্রকাশিত: August 11, 2026 | সময়: 4:28 am | সুমন শেখ