, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলাধীন পবা থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও দামকুড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আব্দুস সালামের বিরুদ্বে করা অভিযোগ প্রত্যাহার করা হয়েছে। শনিবার ২৬ জুলাই ২০২৬ ইং তারিখে রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মো. আব্দুস সালাম দামকুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থাকাকালীন সময়ে তার বিরুদ্ধে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মো. আয়েন উদ্দিনের সাথে সখ্যতা ও সংশ্লিষ্টতার অভিযোগ উঠে। স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ গত ২০২২সালের ২২ অক্টোবর জেলা বরাবরে এ অভিযোগ করেন। অভিযুক্ত মো. আব্দুস সালাম অভিযোগের লিখিত উত্তর দেন। পাশাপাশি তার বিরুদ্ধে অভিযোগ যাচাই-বাছাই সাপেক্ষে ভুল প্রমানিত হয়।
এদিকে নেতৃবৃন্দ অভিযোগের উত্তর পর্যালোচনা করে দেখেন যে, চেয়ারম্যান হিসেবে সরকারি দায়িত্ব পালন এবং দামকুড়া ইউনিয়নের উন্নয়নের স্বার্থে এমপির সাথে সংযোগ রক্ষা করেছেন মাত্র। প্রেক্ষিতে তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করা হয়।
রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার বলেন, জেলা কমিটির আলোচনার মাধ্যমে অভিযোগ প্রত্যাহার করা হয়েছে।